ভালো প্রস্তাব পেলে রাজি হবেন মাহি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ AM

ভালো প্রস্তাব পেলে রাজি হবেন মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ১২:১৯:২২ PM

ভালো প্রস্তাব পেলে রাজি হবেন মাহি

ছবি: সংগৃহীত


বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরই নিজের মাঝে বিরাট পরিবর্তন এনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। পাল্টে ফেলেছেন লুক, ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। যদিও মাসখানেক আগে শুধু সংসার ও স্বামী নিয়েই সর্বক্ষণ কাটাতে দেখা যেত এই নায়িকাকে।

এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন মাহি। জানিয়েছেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেন, ‘অনেক প্রস্তাব ছিল আমার কাছে। বড় নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি রাজি হলে অন্তত পাঁচটি ভালো সিনেমা করতে পারতাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার কারণেই। বাছবিচার ছাড়াই সবাইকে ফিরিয়ে দিচ্ছিলাম। এখন ঘোর থেকে বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। এখন একের পর এক কাজ করতে চাই।’

শুধু সিনেমাতেই নয়, রাজনীতিও নতুন করে শুরু করতে চান মাহি। প্রতিদিনই বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। শোবিজপাড়ায় আবারও নিয়মিত হচ্ছেন। প্রসঙ্গত, গেল ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। এরপর থেকে বর্তমানে ছেলে ফারিশকে নিয়ে আলাদা থাকছেন তিনি। 

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু