রমজানের শুরুতে সাকিব-মুশফিকদের বার্তা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ PM

রমজানের শুরুতে সাকিব-মুশফিকদের বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ১১:৩৬:১১ AM

রমজানের শুরুতে সাকিব-মুশফিকদের বার্তা


সোমবারের সন্ধ্যায় চাঁদ দেখার পরপরই শুরু হয়ে গিয়েছে পবিত্র রমজান মাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একদিন আগেই শুরু হয়েছে মুসলিম বিশ্বের পবিত্রতম এই মাস। মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ব্যাপক উৎসাহ আর ধর্মীয় গাম্ভীর্যে পালন করা হয় পবিত্র মাসটি। আর সেই উৎসবে শামিল হয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

রমজানের চাঁদ পশ্চিমাকাশে দেখার পরপরই ভক্তদের সঙ্গে রমজানের শুভেচ্ছাবার্তা বিনিময় করেছেন জাতীয় দলের একাধিক তারকা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুকে দেওয়া বার্তায় লিখেছেন, আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসা, সহানুভূতি এবং আল্লাহর রহমত ভরা রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক!

মুশফিকুর রহিম তার দেওয়া বার্তায় লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা, দয়া, আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য, সম্প্রীতি এবং তার মহিমা দিয়ে ধন্য করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা।’ মাহমুদউল্লাহ রিয়াদের ছোট শুভেচ্ছা বার্তায় লেখা, ‘রমজান আপনার জীবন ভালোবাসা, ক্ষমা এবং সংযমের মাধ্যমে আলোকিত করুন। আপনার এবং আপনার পরিবারের জন্য শুভেচ্ছা।’ 

রমজানের বার্তা নিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন দুই টাইগার পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। শরিফুল লিখেছেন, রহমত, মাগফিরাত, ও নাজাতের সওগাত নিয়ে আবারো এলো পবিত্র মাহে রমজান। পবিত্র এ মাসে আত্মশুদ্ধি ,সংযম ও শুদ্ধতার আলোয় আলোকিত হোক সবার জীবন। রমাদান মুবারক! 

তাসকিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, রমজান মোবারক! এই শান্তিপূর্ণ এবং রহমতপূর্ণ রমজানে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র মাসটি আপনাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসুক। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী