‘খাইরুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ AM

‘খাইরুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৩/২০২৪ ০৭:৩১:১৬ AM

‘খাইরুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন

ছবি: সংগৃহীত


শ্রোতাপ্রিয় গান খায়রুন সুন্দরীর গীতিকার ও বেশ কিছু ব্যবসাসফল সিনেমার অভিনেতা শেরপুরের সন্তান আব্দুল ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধনী অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

এ গীতিকার ও অভিনেতা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে সপ্তাহখানেক আগে ব্রেন স্ট্রোক করলে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। এদিন দুপুরে আব্দুল ওয়াদুদের মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিউয়নের সাপমারী পীরগঞ্জ বাজার এলাকায় নেয়া হলে শোকের ছায়া নামে। এরপর বাদ আছর নামাজে জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এ গীতিকারকে।

জানা যায়, লোককাহিনী নিয়ে নির্মিত খাইরুন সুন্দরী সিনেমাতে খাইরুন সুন্দরীর ছোটভাই রফিক চরিত্রে সফল অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। সেইসঙ্গে তিনি ছিলেন একাধিক ছবির নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার।

এছাড়া তিনি নাটক ও কবিতাও লিখতেন। সেই সুবাদে শেরপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন একজন পরিচিত ও প্রতিভাময় মুখ। তার মৃত্যুর খবরে শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু