কলকাতার সোহমের সঙ্গে জুটি বাঁধলেন পরীমণি
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ AM

কলকাতার সোহমের সঙ্গে জুটি বাঁধলেন পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৭:১৮:৪৭ AM

কলকাতার সোহমের সঙ্গে জুটি বাঁধলেন পরীমণি

ছবি: সংগৃহীত


প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার সকালে খবরটি সংবাদবাধ্যমকে নিশ্চিত করেছেন করেছেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘ফেলুবকশি’ নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি।

‘ফেলুবকশি’ সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না পরীমণি। তবে এই অভিনেত্রী জানিয়েছেন, এটি থ্রিলার গল্পের ছবি। ছবিতে তার চরিত্রের নাম লাবণ্য, রহস্যময় এক চরিত্র। পরী জানান তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সোহম।

কলকাতার সিনেমায় কাজের সুযোগ সম্পর্কে পরীমণি জানান, গত বছর কলকাতার আনন্দবাজার পত্রিকা তাকে বাংলাদেশের সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়। সেই পুরস্কার সশরীর গ্রহণ করতে সেখানে গিয়েছিলেন তিনি। তখনই সিনেমায় কাজের ব্যাপারে আলোচনা হয়।

পরী বলেন, ‘কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে–পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর সেখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।’

অভিনেত্রী আরো জানান, ছবির কাজে আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু