শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহি-নাসরিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহি-নাসরিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৮:০০:১৪ পূর্বাহ্ন

শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহি-নাসরিন

ছবি: সংগৃহীত


আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেত্রী নাসরিন। দুজনের মধ্যে মাহি মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। অন্যদিকে নাসরিন স্বতন্ত্র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

নাসরিন জানান, এবারের নির্বাচনে স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে থাকতে চাই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী। এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি। অন্যদিকে মাহির বিষয়টা এখনও গোপন রাখার চেষ্টা করছেন এই অভিনেত্রী। কোন পদে প্রার্থী হবেন তিনি, সেটা এখনও জানাননি স্পষ্টভাবে। তবে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, মাহি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী তফশিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার।

ফলে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে, মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়। গত ৪ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ ২৭ এপ্রিল। এ দিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এম সি



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন