স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ PM

স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০১:৫৩:২৪ AM

স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ


এই ম্যাচ দিয়েই দলে ফিরেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। তানজিম সাকিবের বদলি হিসেবে দলে জায়গা করে নিয়েছিলেন। জোড়া উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতেও সাহায্য করেছেন। কিন্তু নিজের স্পেলের শেষ ওভারটা করতে গিয়ে আটকে গেলেন ফিজ। স্ট্রেচারে মাঠ ছাড়তে হলো তাকে। 

ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। একটা বল করেছিলেন বটে। সেটা ছিল ওয়াইড। পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয়। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়লেন এই পেসার।

ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের তীব্র গরমে ক্র্যাম্পজনিত কারণেই সমস্যায় ভুগতে হয়েছে মুস্তাফিজকে। এর আগে, নিজের নবম ওভার করতে এসেও শরীরের ভারসাম্য হারিয়েছিলেন ফিজ। সে দফায় অবশ্য নিজেই উঠে দাঁড়িয়েছিলেন। এমনকি মাঠও ছেড়েছিলেন সে দফায়। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী