চুপিসারে বিয়ে, মা হচ্ছেন গায়িকা লিজা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৬ AM

চুপিসারে বিয়ে, মা হচ্ছেন গায়িকা লিজা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ০৭:২৩:৩৩ AM

চুপিসারে বিয়ে, মা হচ্ছেন গায়িকা লিজা

ছবি: সংগৃহীত


বিয়ের দুই বছরের মাথায় মা হতে চলেছেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। বর্তমানে স্বামীর সঙ্গে আমেরিকায় বাস করছেন এই সংগীতশিল্পী। সেখান থেকেই জানিয়েছেন এই সুখবর। লিজার বাবা হেলাল উদ্দিন বলেন, ‌লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সঙ্গে আমেরিকায়। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।

এছাড়া লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

গত নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন তিনি। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরে নিয়েছিলেন তারা।

বিয়ের খবর জানিয়ে লিজা বলেন, ২০১৫ সালের দিকে আমি গানের শো করতে যুক্তরাষ্ট্রে যাই, তখনই পরিচয়। এরপর বন্ধুত্ব। গত বছর পারিবারিকভাবে আমাদের রেজিস্ট্রি হয়। এটি ছিল ঘরোয়া আয়োজন। আমরা ভেবেছিলাম, দেশের অবস্থা (রাজনৈতিক) একটু স্থিতিশীল হলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। তা ছাড়া সবুজ দেশের বাইরে থাকে। সব মিলিয়ে সবাইকে জানানোর জন্য একটি সুন্দর সময়ের অপেক্ষায় ছিলাম।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ তার।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক