বিশ্বকাপ বাছাই: বাংলাদেশের গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার টানা তিন জয়
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৩ AM

বিশ্বকাপ বাছাই: বাংলাদেশের গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার টানা তিন জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৭:৫২:২০ AM

বিশ্বকাপ বাছাই: বাংলাদেশের গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার টানা তিন জয়

ছবি: সংগৃহীত


ফিফা ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুর্দান্ত দাপটে এগিয়ে চলছে অস্ট্রেলিয়া। ২০০৬ ও সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা অস্ট্রেলিয়া এবারের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে টানা তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান আরো মজবুত করেছে।

বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়ে শুরু করেছিল সকারুজরা। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল ফিলিস্তিনকে। আজ (বৃহস্পতিবার) তৃতীয় ম্যাচে ২-০ গোলে লেবাননকে হারিয়ে নিজেদের ঝুলিতে আরো ৩ পয়েন্ট জমা করলো অস্ট্রেলিয়া।

সিডনিতে অনুষ্ঠিত ম্যাচের ৫ মিনিটে কেনু বাকাসের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৫৫ মিনিটে কে রোলেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে 'আই' গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে লেবানন। বাংলাদেশ ও ফিলিস্তিনের পয়েন্ট ১ করে। রাতে কুয়েতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ফিলিস্তিন।

এম সি



শীর্ষ সংবাদ:

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই