দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন আনহার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন আনহার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০৪:০৭:২৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন আনহার

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হলেন আনহার।


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আজিজুল মালিক আনহার। তিনি উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামের ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান। পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন সবসময়।

শনিবার (২৩ মার্চ) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


অনুভূতি প্রকাশ করে আজিজুল মালিক আনহার বলেন, আমাকে উক্ত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের পূনাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত করায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। 

তিনি বলেন, আমি দৃড়ভাবে বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখবো। সেইসাথে দেশগড়ার প্রত্যয়ে বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে  সর্বাত্মক চেষ্টা চালাবো।

জৈন্তাবার্তা/জেএ