দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৫:১৯:৪৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

ছবি : সংগৃহীত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন(২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টার দিকে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে।

নিহত এমরাজ হোসেন সুমন ফেনী জেলার দাগনভুঁইয়া পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

নিহতের জেঠাতো ভাই সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ১০ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় যায় মো. এমরাজ হোসেন সুমন। শুক্রবার সকালে সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এক সন্ত্রাসী দক্ষিণ আফ্রিকার বেষ্ট এরিয়ার ফালগুজ এলাকায় তার নিজ দোকানের সামনেই তাকে অতর্কিত ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমন সেখানে স্টেশনারি ও মুদি দোকান করতো।

নিহতের আরাফ হোসেন নামে ৫ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ