ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৭ AM

ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১২:২৪:৪৪ PM

ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি

ছবি: সংগৃহীত


অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত রুমি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা করিয়েছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সিসিইউতে আছেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।

১৯৮৯ সালে থিয়েটার বেইলী রোডে ‘এখন কৃতদাস’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় তার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নির্মল পারিবারিক গল্প বা হাস্যরসে প্রাণ ভরিয়ে দেওয়ার মতো অভিনয়ে অনবদ্য তিনি। অভিনয় ক্যারিয়ারে ৫ শতাধিক নাটকে অভিনয় করেছেন রুমী।

রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো— ‘জমজ ৫-১০’, ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘কমেডি ৪২০’, ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’, ‘আকাশ চুরি’ প্রভৃতি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক