জায়েদকে ‘কপি’ করলেন ভক্ত, খুশি হলেন নায়ক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ AM

জায়েদকে ‘কপি’ করলেন ভক্ত, খুশি হলেন নায়ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১০:৫৭:৫৯ AM

জায়েদকে ‘কপি’ করলেন ভক্ত, খুশি হলেন নায়ক

ছবি: সংগৃহীত


ঈদে মুক্তি পেতে চলেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। কয়েকবছর আগে এই ছবির শুটিং শেষ হলেও এবারের ঈদেই প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

বিভিন্ন সময় সাক্ষাৎকারে জায়েদ বলেছেন, এই সিনেমার শুটিংয়ে বেশ কষ্ট করেছেন তিনি। কুমির আছে জানার পরও নদীতে লাফ দিয়ে বিভিন্ন দৃশ্যধারণ করেছেন। এমনকি নদীর পাড়ে কাদায় শুয়েও অভিনয় করতে দেখা গেছে এই নায়ককে।

এবার সিনেমা মুক্তির আগেই জায়েদকে ‘কপি’ করে ঠিক একইভাবে নদীর পাড়ে কাদায় শুয়ে ছবি তুলেছেন এক ভক্ত। যেটা নজরে পড়েছে এই অভিনেতার। তিনি সেই ছবিটি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘‘আমাকে যে কপি করেছে তাকে হয়ত আমি চিনি না,কিন্তু তার এ চেষ্টা আমাকে আনন্দিত করেছে। হলে এসে ঈদে সবাই দেখবেন ‘সোনার চর।’

জানা যায়, ‘সোনার চর’ সিনেমার কাহিনী ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি। সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন,পাপিয়া মাহি।

এম সি



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু