তীব্র তাপপ্রবাহ থেকে প্রশান্তি দিতে পথচারীদের পানি-স্যালাইন দিচ্ছে রেড ক্রিসেন্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

তীব্র তাপপ্রবাহ থেকে প্রশান্তি দিতে পথচারীদের পানি-স্যালাইন দিচ্ছে রেড ক্রিসেন্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ০৩:৫৩:০৯ পূর্বাহ্ন

তীব্র তাপপ্রবাহ থেকে প্রশান্তি দিতে পথচারীদের পানি-স্যালাইন দিচ্ছে রেড ক্রিসেন্ট

ছবি: নিজস্ব


তীব্র তাপপ্রবাহ থেকে সাধারণ মানুষকে প্রশান্তি দিতে পথচারীদের মাঝে পানির বোতল ও খবার স্যালাইন বিতরণ করছেন পটুয়াখালী যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে শহরের সোনালী ব্যাংক মোড়ে স্বেচ্ছাসেবকরা দিনমজুর, রিকশা চালকসহ তৃষ্ণার্ত মানুষকে পানি পান করান।

যুব রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের প্রধান নাসিম জানান, গত কয়েকদিন থেকেই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলছে। তীব্র তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে মাঠে কাজ করছি। বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়ন সবাইকেই বিপদে ফেলে দিচ্ছে। আগেও যেমন সব সংকটে যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে, এখনও তারা নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করছে। আগামী যে কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে সেই পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

এদিকে রেড ক্রিসেন্ট সদস্যদের পাশপাশি পটুয়াখালী জেলা ছাত্রলীগ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালীবাসীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন শহরের বিভিন্ন সড়কের পাশে সাধারণ মানুষকে বিনামূল্যে পানি, শরবত ও খাবার স্যালাইন বিতরণ করছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে