নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণে বাঁচলেন ৩০জন যাত্রী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণে বাঁচলেন ৩০জন যাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ০৪:৩৯:৫৪ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণে বাঁচলেন ৩০জন যাত্রী

ছবি: সংগৃহীত


ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের না হলেও কয়েকজন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকালে বরিশাল থেকে ঢাকাগামী হাওলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

গতি কম থাকায় বড় ধরনের হতাহত থেকে রক্ষা পায় যাত্রীরা। গাড়িটিতে ৩০/৩৫ জন যাত্রী ছিল।

কয়েকজন মাথায় ও শরীরে সামান্য আঘাত পেলেও অন্যরা সুস্থ আছেন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মারুফ রহমান জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।তবে যাত্রীরা সুস্থ আছেন। বড় ধরনের কোনো হতাহত হয়নি।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা