মেয়েকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

মেয়েকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৪ ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন

মেয়েকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা

ছবি: সংগৃহীত


টাঙ্গাইল জেলার ঘাটাইলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় একাব্বর আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত একাব্বর আলী কালিহাতি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের মৃত মোনতাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একাব্বর আলীর মেয়ে ঘাটাইল উপজেলার শাহপুর মোড়ে ভাড়া থাকেন। মেয়েকে দেখতে এসেছিল তিনি।

মাগরিবের নামাজ পড়তে ও নাতিদের জন্য আপেল কমলা কিনতে বাসা থেকে বের হন তিনি। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে মধুপুরগামী প্রান্তিক বাস তাকে ধাক্কা দেয়।

এতে মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বাসটিকে আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা