কৃষকের বাড়ির আঙ্গিনায় মিলল ৪৫টি সাপ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

কৃষকের বাড়ির আঙ্গিনায় মিলল ৪৫টি সাপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ১২:৪৬:০৫ অপরাহ্ন

কৃষকের বাড়ির আঙ্গিনায় মিলল ৪৫টি সাপ

ছবি: সংগৃহীত


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মজলিশপুর চর এলাকায় এক কৃষকের বাড়িতে ৪৫টি সাপ ধরা পড়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ওই এলাকার আইজলের বাড়িতে সাপগুলো পাওয়া যায়। পরে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়। 

উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ রাসেল মাহমুদ জানান, মজলিশপুর চর এলাকার আইজাল গতকাল রোববার দুপুরে তার ক্ষেতের ভুট্টা মাড়াই করে বাড়ির আঙ্গিনায় জড়ো করে রাখেন। সেই ভুট্টাগুলো সোমবার দুপুরে রৌদ্রে শুকাতে গেলে ভুট্টার নিচে সাপগুলো দেখে চিৎকার করে ওঠেন। এ সময় আশপাশের লোকজন দ্রুত এসে ৪০ থেকে ৪৫টি ১২-১৫ ইঞ্চি বিষধর গোখরা সাপ পিটিয়ে মেরে ফেলেন। পরে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, বর্তমানে তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে বিশেষ করে চরাঞ্চলে সাপের উপদ্রব অনেক বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম মজুত রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা