সুন্দরবনের খালে ভাসছে বাঘের মরদেহ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সুন্দরবনের খালে ভাসছে বাঘের মরদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ০৮:০১:২১ পূর্বাহ্ন

সুন্দরবনের খালে ভাসছে বাঘের মরদেহ

ছবি: সংগৃহীত


সুন্দরবনের মরা পশুর খাল ও জোংড়া খালের মাঝামাঝি এলাকায় একটি বাঘের মরদেহ ভাসতে দেখা গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে স্থানীয় বনজীবীরা বাঘের মরদেহটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। বন বিভাগ বাঘটির মরদেহ উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

তিনি বলেন, সুন্দরবনের মরা পশুর খাল ও জোংড়া খালের মাঝামাঝি এলাকায় একটি বাঘের মরদেহ ভাসছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে মৃত বাঘটি উদ্ধার করে করমজলে নিয়ে আসার জন্য সেখানে বন কর্মীরা পৌঁছেছেন। তবে কি কারণে বাঘটি মারা গেল তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

হাওলাদার আজাদ কবির বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বাঘটির পোস্টমর্টেম করার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। বাঘটি অনেকটা ফুলে উঠেছে, শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন হয়েছে বাঘটি মারা গেছে।


এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা