পুলিশের অভিযানে ট্রেনের টিকেটসহ এক কালোবাজারি আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

পুলিশের অভিযানে ট্রেনের টিকেটসহ এক কালোবাজারি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৯:০১:০৮ পূর্বাহ্ন

পুলিশের অভিযানে ট্রেনের টিকেটসহ এক কালোবাজারি আটক

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৬ টি আসনের টিকেটসহ মমিন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।


বুধবার (১ মে) দুপুরের দিকে ভৈরব স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক মমিন মিয়া ভৈরব থানার জগন্নাথপুর গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে।


ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ট্রেনের টিকেট চোরাকারবারিরোধে রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে।

দুপুরে ভৈরব স্টেশন এলাকায় উপপরিদর্শক (এসআই) নয়ন সরকার অভিযান চালিয়ে টিকেট চোরাকারবারী মমিন মিয়াকে বিভিন্ন ট্রেনের ১৬ আসনের ৯টি টিকেটসহ আটক করে।
তিনি আরও জানান, আটক চোরাকারবারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

টিকেট চোরাকারবারি রোধ ও যাত্রীদের নিরাপদ রেল ভ্রমণ নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী