১২ কেজি গ্যাস (এলপিজি) দাম কমেছে ৪৯ টাকা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

১২ কেজি গ্যাস (এলপিজি) দাম কমেছে ৪৯ টাকা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৭:২২:৪৬ পূর্বাহ্ন

১২ কেজি গ্যাস (এলপিজি) দাম কমেছে  ৪৯ টাকা

ছবি: সংগৃহীত


ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এ দফায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা।

এ ছাড়া অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৩.৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।ঘোষণায় জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৮২ থেকে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী