বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৮:০৩:৩৬ পূর্বাহ্ন

বস্তাবন্দি অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

ছবি: নিজস্ব


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক নারীর (২০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।


সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল বলেন, কদমতলী এলাকার একটি পরিত্যক্ত জায়গাতে ফেলে রাখা ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বস্তাটি খুলে দেখেন এর মধ্যে এক নারীর মরদেহ রয়েছে। পরে তারা খবর দিলে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি আরও কয়েকদিন পূর্বের। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখন বলা সম্ভব না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী