হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৩:০১:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল সোয়া ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে নিহতদের বাড়ির উঠানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন কর হয়।

এর আগে সকাল ৬টায় মরদেহ হবিগঞ্জ থেকে বোয়ালিয়ায় বাড়িতে নিয়ে আসলে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়।

নিহত জামাল হোসেনের খালাতো ভাই মো. ফেরদৌস জানান, দীর্ঘদিনের ইচ্ছা ছিল পরিবার নিয়ে সিলেটে শাহ জালালের (র.) মাজার জিয়ারত করবেন। সেই অনুয়ায়ী জামাল হোসেন তার স্ত্রী কামরুন নাহার, ছেলে কাওছার হোসেন অন্তর এবং ছোট ভাই এনামুল হক খোকনকে নিয়ে ৩০ এপ্রিল রাতে সিলেটে যান। ১ মে সারাদিন সিলেট থাকেন এবং রাতে ঢাকার উদ্যেশে রওনা দেন। তাদের সঙ্গে রাত ১০টার পর পরিবারের সদস্যদের সর্বশেষ কথা হয়। আর রাত ২টার দিকে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

গলাচিপা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টিটু জানান, শুক্রবার সকাল ৬টায় হবিগঞ্জ থেকে চারজনের মরদেহ বাড়িতে পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়। বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খনন করা হয়। সকাল সোয়া ১০টায় জামাল হোসেন, এনামুল হক খোকন এবং কাওছার হোসেন অন্তরের জানাযা শেষে দ্বিতীয় দফায় কামরুন নাহারের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাদের দাফন করা হয়।

নিহত জামাল ও খোকন গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৌজালী মৃধার ছেলে। জামাল হোসেন ঢাকার সাভারে একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশান ইনচার্জ পদে কর্মরত ছিলেন এবং ছোট ভাই এনামুল হক খোকন এলাকার একটি পোশাক কারখানায় সিনিয়র সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী