শীঘ্রই কমবে তাপপ্রবাহ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শীঘ্রই কমবে তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৪:৪৯:০১ পূর্বাহ্ন

শীঘ্রই কমবে তাপপ্রবাহ



টানা এক মাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে দেশের বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। তাই দেশজুড়ে এখন বৃষ্টি নিয়ে চলছে তুমুল আলোচনা–তাপপ্রবাহ কি কমবে, কখন বৃষ্টি আসছে, কতদিন থাকবে?

বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদফতরও দিয়েছে সুখবর। সংস্থাটি বলছে, ৬ মে-র পর থেকে দেশের তাপমাত্রা কিছুটা প্রশমিত হবে।

এর পর থেকে বৃষ্টিপাত বাড়ারও আভাস দেয়া হয়েছে। তবে অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এ ছাড়া মে মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টি এবং এক থেকে দুটি মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৩ মে) এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান।

পূর্বাভাসে তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম বিভাগ ও ঢাকাসহ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে দমকা বাতাস ও মাঝারি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাফিজুর রহমান জানান, গতকাল ঢাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা খুবই কম। রংপুর, রাজশাহী বিভাগে ১০০ ভাগ বৃষ্টি হয়নি।

অন্যদিকে আবহাওয়াবিদ আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, ‘৫ মে থেকে তাপমাত্রা কমে গিয়ে সহনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ৯ তারিখ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।’

এ সময় প্রতিদিন কাক্ষিত বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে টানা নয়, থেমে থেমে বৃষ্টি হবে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী