আরব আমিরাতে বহুতল ভবন থেকে ছিটকে পড়ে বাংলাদেশির মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

আরব আমিরাতে বহুতল ভবন থেকে ছিটকে পড়ে বাংলাদেশির মৃত্যু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৯:২৫:০৯ পূর্বাহ্ন

আরব আমিরাতে বহুতল ভবন থেকে ছিটকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতে বহুতল ভবন থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি। আমিরাতের অমল কুইন এলাকায় বৃহস্পতিবার (২ মে) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আনোয়ার হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দে চলছে শোকের মাতম। নিহতের স্বজনদের দাবি আনোয়ারের মরদেহ যেন সরকাররি ব্যবস্থাপনায় দেশের মাটিতে ফিরিয়ে আনা হয়।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ছাত্রলীগের তৎকালীন সভাপতি আনোয়ার হোসেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের অমল কুইন এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে প্রাণ হারান আনোয়ার।

এদিকে দুর্ঘটনায় মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছালে শুরু হয় শোকের মাতম।

নিহতের মা জাহানারা বেগম বলেন, জীবনের বড় একটা অংশ বিদেশে কাটিয়েছে আমার ছেলে। একবারে দেশে ফিরে আসার পরিকল্পনা ছিল তার। তবে এখন আর জীবিত আসবে না।

নিহতের স্ত্রী লাকি আক্তার জানান, স্বামীর মৃত্যুর খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে। দুই সন্তানকে নিয়ে তিনি অনেকটাই অসহায় হয়ে পড়েছেন। তিনি তার স্বামীর মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী