গরুচুরি করতে গিয়ে মহাসড়কে পিকআপ উল্টে চোর নিহত আহত ৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

গরুচুরি করতে গিয়ে মহাসড়কে পিকআপ উল্টে চোর নিহত আহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ১১:০৫:৫০ পূর্বাহ্ন

গরুচুরি করতে গিয়ে মহাসড়কে পিকআপ উল্টে চোর নিহত আহত ৩

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গরুচুরিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। এ সময় পিকআপ ভ্যানের চাপায় মো. এরশাদ (২৫) নামে গরুচোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে।

এতে মো. মুবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও মো. শুক্কুর (৩৪) নামের অপর তিন সদস্য আহত হয়েছেন।

শনিবার (৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় আহত তিনজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত এরশাদ কক্সবাজার জেলার মহেশখালী থানার মাতারবাড়ী এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার জানান, চোর চক্রের সদস্যরা গরু চুরির উদ্দেশ্যে পিকআপ ভ্যান নিয়ে চকরিয়া থেকে রাতে সীতাকুণ্ডে আসে। পিকআপটি ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে এরশাদের মৃত্যু হয়। এরশাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় হতাহত চারজনই আন্তজেলা গরুচোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা রয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী