আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ছবি: সংগৃহীত


ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর বাজারে কমেছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ  ১০ টাকা কমে বর্তমানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গতকাল শনিবার বিক্রি হয়েছিল ৭০ টাকা দরে।

পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে ভারত সরকার। এর ফলে মোকামে পেঁয়াজের দাম কমেছে বলে দাবি করেছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলির পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম  বর্তমানে কেজি প্রতি ১০ টাকা কমে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবুও আগের থেকে ক্রেতা অনেক কম। কারণ ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আরও দাম কমে যাবে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রবিউল ইসলাম বলেন, গতকাল শনিবার পেঁয়াজ কিনলাম এক কেজি, দাম ছিল ৭০ টাকা কেজি। আব সেই পেঁয়াজের দাম ৬০ টাকা কেজি। পেঁয়াজের দাম কখন বারে আবার কখন কমে তা বোঝা মুশকিল হয়েছে।

হিলি স্থলবন্দর পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করবে সরকার তাই বাজারে দেশি পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজারে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী