ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা,হামলায় বড় ভাই আহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা,হামলায় বড় ভাই আহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৯:২২:৪৯ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা,হামলায় বড় ভাই আহত

ছবি: সংগৃহীত


কক্সবাজারে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় হামলায় আহত হয়েছেন তার বড় ভাই। সোমবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে বাহারছড়ার শামলাপুর বাজারে হাজি নুর আহমদ মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার মুরাদ টেকনাফ উপজেলার শামলাপুর উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি। আর আহত তার ভাই মামুন একজন এনজিও কর্মী। তাদের বাবা বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

শামলাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যার দিকে বাজারে হাজি নুর আহমদ মার্কেটের পেছনে চিৎকার শোনা যায়। সেখানে গিয়ে দেখি, শাহরিয়ার মুরাদ ও তার বড় ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শাহরিয়ারের মৃত্যু হয়। মামুন শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম পেয়েছে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি। শাহরিয়ার মুরাদের মরদেহ মর্গে।

তিনি আরও বলেন, উখিয়ার জালিয়া পালং ৯ নম্বর ওয়ার্ড মনখালির বাসিন্দা অলিউল্লাহর ছেলে রফিক উল্লাহ ও একই গ্রামের জকির আহমেদের ছেলে মো. আদিল এবং রাকিবদের নেতৃত্বে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটে।

কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, রাতে দুই তরুণকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মাঝে একজন আগেই মারা যান। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত শাহরিয়ারে সঙ্গে অভিযুক্তদের সঙ্গে মোবাইলে ছবি আদান-প্রদানকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা ছিল। উক্ত শত্রুতার জেরে তাদের মধ্যে এর আগে মারামারিও হয়েছে। সোমবার বিকেলে শামলাপুর বাজারে তাদের মধ্যে পুনরায় মারামারি হয়। একপর্যায়ে শাহরিয়ার মুরাদের গলায় রফিক উল্লাহ ও রাকিব ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী