টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১০:৪৫:৫২ পূর্বাহ্ন

টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ছবি: সংগৃহীত


আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার শেষদিনে নিয়মবহির্ভূতভাবে টাকা বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (০৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাদের আটক করেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

শাহিনুজ্জামান শাহীন এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস মার্কা)।

তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

আটক বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তাদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বলেন, আগামী ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে আমাদের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে দুই ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও ১০ সহযোগীসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টাকাগুলো ভোটারদের প্রভাবিত করতে বিতরণের জন্য রাখা হয়েছিল। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এসে ব্যবস্থা নেবেন।

পাবনা জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।  

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী