টাকার জন্য পিটিয়ে কুকুরের সঙ্গে বেঁধে রাখা হলো রিকশাচালককে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

টাকার জন্য পিটিয়ে কুকুরের সঙ্গে বেঁধে রাখা হলো রিকশাচালককে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৬:০৮:২১ পূর্বাহ্ন

টাকার জন্য পিটিয়ে কুকুরের সঙ্গে বেঁধে রাখা হলো রিকশাচালককে

ছবি: সংগৃহীত


সাভারে ৮০০ টাকার জন্য রবিউল ইসলাম (৪০) নামে এক রিকশাচালককে মারধরের পর কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। 

মঙ্গলবার (৭ মে) সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ভরালি বারটেক্স পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কয়েক ঘণ্টা পর পুলিশ ওই রিকশাচালককে উদ্ধার করলেও ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি।

ভুক্তভোগী রবিউল ইসলাম সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে ঋষিপাড়া মহল্লায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। অভিযুক্ত মামুন উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের বারটেক্স নামে একটি পোশাক কারখানার সামনে ভাড়া বাসায় থাকেন। তিনি ভাঙারির ব্যবসা করেন।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমি আগে ভাঙারির মালামাল মামুনের কাছে বিক্রি করতাম। সে সময় মামুন আমার কাছে ৮০০ টাকা পেতেন। সেই টাকার জন্য আজ হেমায়েতপুর কাঁঠালতলা থেকে আমাকে ধরে নিয়ে আসেন। পরে ওই টাকা ফেরত দিতে না পারায় সকালে একটি কুকুরের সঙ্গে পায়ে শিকল পড়িয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় মামুন তাকে মারধর করেছে বলেও অভিযোগ করেন রবিউল।

সাভার মডেল থানার ট্যানারি ফ্যাড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ রবিউলকে শিকলবন্দি অবস্থা থেকে মুক্ত করে। কিন্তু ব্যবসায়ী মামুন গা ঢাকা দেওয়ায় তাকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী