দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৬:০৮:০৬ পূর্বাহ্ন

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ


লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাচনে চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত আটজন।

বুধবার (৮ মে) বিকেলে নির্বাচন চলাকালীন দোয়াত-কলম ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোয়াত-কলম প্রতীকের শতাধিক কর্মী হঠাৎ করে ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে করতে পশ্চিম দিক থেকে স্থানীয় হাজিরহাট বাজারের দিকে যায়। সহসা আক্রমণের শিকার হয়ে কাপ-পিরিচ প্রতীকের কর্মীরা দিগ্বিদিক ছুটতে থাকে। এসময় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ কর্মী আহত হয়।

মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাঈদুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।


এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী