বিমানবন্দরে নামতেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

বিমানবন্দরে নামতেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৭:১১:০৭ পূর্বাহ্ন

বিমানবন্দরে নামতেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক

ছবি: সংগৃহীত


দেশে ফিরেই রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ গ্রেফতার হয়েছেন।

বুধবার (৮ মে) সকালে সোহেল সিরাজকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই অভিবাসন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সোহেলকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন গ্রেফতার হলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপ-পরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ফকির সোহেলের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে আগ্নিকাণ্ড ঘটে। এতে ৪৬ জন প্রাণ হারান। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্টুরেন্টটি। এ ছাড়া ভবনটির অন্য তলায়ও অনেকগুলো খাবারের দোকান ছিল। এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করছে সিআইডি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী