নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দুর্বৃত্তের হামলা, আটক ১০
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দুর্বৃত্তের হামলা, আটক ১০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৬:১৯:০৮ পূর্বাহ্ন

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দুর্বৃত্তের হামলা, আটক ১০

ছবি: সংগৃহীত


নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণার সময় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মিলনায়তনটি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। 

বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আইনশঙ্খলা বাহিনীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তাদের হামলায় মিলনায়তনে চেয়ার-টেবিল, দরজা-জানালাসহ আসবাব ব্যাপক ভাঙচুর করা হয়। সেসময় মিলনায়তনে উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থীসহ সাংবাদিকরা ভেতরে আটকা পড়েন। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফলাফল ঘোষণা।

পরে রাত সাড়ে ১১টার সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর-ই আলম ফলাফল ঘোষণা করেন।

এতে ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে সরকার ফারহানা আকতার সুমী (টেলিফোন) বেসরকারি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তোফায়েল আহমেদ (আনারস) ২৩ হাজার ১৩৪ ভোট পেয়েছেন। এ ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকরা উপজেলা পরিষদের মূল ফটকে হট্টগোলের সৃষ্টি করে। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রায় ২০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী ফারহানা আকতার সুমী জানান, তার এ বিজয় ছিনিয়ে নিতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ করবেন বলে জানান তিনি। সুমী উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, এ বিজয় পুরো ডোমারবাসীর।

ডোমার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নুর-ই আলম জানান, হামলাকারীরাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ফুটেজ দেখে হামলাকারীরাদের শনাক্ত করা হবে। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০জনকে আটক করেছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী