বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ২ পাইলট নামলেন প্যারাসুটে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ২ পাইলট নামলেন প্যারাসুটে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০১:৩৬:৫৩ পূর্বাহ্ন

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ২ পাইলট নামলেন প্যারাসুটে

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানে থাকা দুই পাইলট প্যারাসুটে নামতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জহুরুল হক ঘাঁটি থেকে বিমানবাহিনীর YAK130 ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের ওপর দিয়ে উড্ডয়নরত অবস্থায় হঠাৎ পেছনের দিকে আগুন দেখা যায়।

এরপর বিমানটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে।  সেটি খুঁজতে বাংলাদেশ নৌ-বাহিনীর টাগবোটসহ ডুবুরি, ফায়ার ফাইটার, পুলিশ, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন।

পাইলট ও কো পাইলটকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ওয়াই এ কে-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে।

বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন পাইলট গুরুতর আহত হয়েছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি নামার সময় বেলা ১০টা ২৮ মিনিটে পেছনের দিকে আগুন ধরে যায়। দুইজন পাইলট প্যারাসুটের সাহায্যে নামতে সক্ষম হন। বিধ্বস্ত বিমান উদ্ধারে চেষ্টা চলছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী