হেরোইন বহনের দায়ে ২ যুবকের যাবজ্জীবন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

হেরোইন বহনের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৪:২৮:১৯ পূর্বাহ্ন

হেরোইন বহনের দায়ে ২ যুবকের যাবজ্জীবন


সিরাজগঞ্জে একশ গ্রাম হেরোইন বহন করার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।  

সাজার আদেশ প্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লার জামাল হোসেনের ছেলে রমজান আলী (২৭) ও একই মহল্লার ইউনুস আলীর ছেলে বনী ইসরাইল (৩২)।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ মে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১২। ওইদিন দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনের বাসে অভিযান চালিয়ে রমজান আলী ও বনী ইসরাইলকে একশ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।  

এ ঘটনায় র‌্যাবের ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।


এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী