হেলিকপ্টারে করে বিদেশি বউ আনলেন প্রবাসী যুবক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

হেলিকপ্টারে করে বিদেশি বউ আনলেন প্রবাসী যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৮:০৯:০২ পূর্বাহ্ন

হেলিকপ্টারে করে বিদেশি বউ আনলেন প্রবাসী যুবক

ছবি: সংগৃহীত


সিরাজগঞ্জের কামারখন্দে বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন রেজাউল ইসলাম নামে সিঙ্গাপুর প্রবাসী এক যুবক। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে তাদের বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এ সময় ঈদগাহ মাঠে হেলিকপ্টার ও বিদেশি বউ দেখতে সকাল থেকেই শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

হেলিকপ্টারে করে সিঙ্গাপুর প্রবাসী যুবক রেজাউল ইসলাম ভিনদেশি বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। তার স্ত্রী জানু ইন্দোনেশিয়ার নাগরিক। তার বিস্তারিত তথ্য দিতে রাজি হননি রেজাউল ইসলাম।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাউল ইসলাম প্রায় ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ার এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করেন। ইন্দোনেশিয়ান ওই নারীর নাম জানু। তিনি ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন। বাংলাদেশি সংস্কৃতি মেনে আগামীকাল রোববার রেজাউল-জানুর বিয়ে হওয়ার কথা রয়েছে।

রেজাউল ইসলামের চাচা বদিউজ্জামান ফেরদৌস সাংবাদিকদের বলেন, রেজাউলের বাবা ছোটবেলাতেই মারা যান। তিনি বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবে এজন্য এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে সকাল থেকেই মাঠে ভিড় জমান। বিষয়টি আমাদেরও ভালো লেগেছে তিনি বলেন, আগামীকাল আমার ভাতিজা রেজাউলের সঙ্গে ইন্দোনেশিয়ার জানু নামে ওই নারীর বাংলাদেশের সংস্কৃতি মেনে বিয়ে হবে। 

প্রবাসী রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। ভালো লাগছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী