হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ১০:২৬:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে, তবে ভোটারদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। তিতারকোনা একটি কেন্দ্রে সকাল ৮টায় কয়েকজন পুরুষকে ভোটের লাইনে দেখা গেছে।নারী ভোটার লাইনে দেখা যায়নি।


আজ মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে এ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। শুরুতেই ভোটারদের উপস্থিতি দেখা না গেলেও পরে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।


হবিগঞ্জের বাহুবলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী (কই মাছ), সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই (টেলিফোন), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া (মটরসাইকেল) আক্তারুজ্জামান (আনারস) রাজন চৌধুরী (কাপপ্লেইট) ও আনোয়ার হোসেন (দোয়াত কলম)


ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- মোঃ শামীনুর রহমান, কামরুল ইসলাম, ফারুক মিয়া, নবী হোসেন মোড়ল, শশাংক রঞ্জন দাশ, আব্দুল মালেক মাদানী, সোহেল আহমেদ ও সিরাজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- ছালেহা বেগম চৌধুরী, নিছফা আক্তার, নাজমুন নাহার (রীতা), আলফা ও হাসিনা আক্তার শিফা।


এ উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬২২। তন্মমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫৭, মহিলা ৭৪ হাজার ৪৬৪ এবং হিজরা ১ জন।


ভোট দিতে আসা দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার সালেহী বলেন, নির্বাচন সুন্দরভাবেই শুরু হয়েছে। আমার কাছে কোন ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়।


বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুর আহসান বলেন, নির্বাচন সুষ্টু করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করা হয়েছে। মোবাইল কোর্ট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ