শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৪:৫১:৫৪ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

ছবি : নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ২৩শে মে ) সকাল ১১টায উপজেলা হল রুমে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে  ও সহকারী কমিশনার( ভুমি) নাহিদ ভুইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।

তিনি তার বক্তব্যে বলেন, আপনারা যারা নির্বাচন করছেন তারা সবাই সহনশীলতা, সহমর্মিতা,ধৈর্যের সাথে উ্যসব মুখর পরিবেশ বজায় ও আইনের প্রতি শ্রদ্বা রেখে নির্বাচনে করবেন। কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব, জেলা নির্বাচন  অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন। 

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আতাউর রহমান মাসুক ,মোঃ রাকিব আহমেদ,  ভাইস চেয়ারম্যান প্রার্থী আ স ম  আফজাল, জালাল উদ্দীন রুমি, খন্দকার  মোহাম্মদ সফিক মিয়া, মোঃ আব্দুল কাদির আসাদ, মানোয়ার হোসেন জাকারিয়া,  মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তা আক্তার, রুবিনা আক্তার রুবি সহ  বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সংবাদিক,ও বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিগণ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ