বাহুবলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ভাইস চেয়ারম্যান কামরুল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বাহুবলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ভাইস চেয়ারম্যান কামরুল

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৭:২৮:০৪ পূর্বাহ্ন

বাহুবলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা  চাইলেন ভাইস চেয়ারম্যান কামরুল


বাহুবল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল ইসলাম উন্নত এবং সমৃদ্ধশীল উপজেলা বিনির্মানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।  বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে বাহুবলের শতাব্দীর প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাসিমুল উলুম মাদ্রাসা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় নবনির্বাচিত এ জনপ্রতিনিধি সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকগন হলেন জাতির বিবেক। সেই মহান অবস্থান থেকে সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন। তিনি ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে  উপজেলা পরিষদের  চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় বাহুবল উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। 

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রবীন আলেম মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী,  বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা বশির আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম জাকী, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, ফয়সল আহমেদ চৌধুরী, মাওলানা নুরুল আমিন, সাঈদ আহমদ, এম সাজিদুর রহমান, এফ আর হারিছ, সামিউল ইসলাম সহ আরও অনেক।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ