আজমিরীগঞ্জে জুয়া ও মাদক বিরোধী অভিযানে নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

আজমিরীগঞ্জে জুয়া ও মাদক বিরোধী অভিযানে নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ০৯:১০:৪৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে জুয়া ও মাদক বিরোধী অভিযানে নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা অত্র জেলায় যোগদানের পর থেকেই হবিগঞ্জ জেলা পুলিশ মাদক, জুয়া ও চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে।


তাছাড়াও অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে জেলা পুলিশ হবিগঞ্জ।


এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার  দিকনির্দেশনায় মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে  আজমিরীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৩/০৫/২৪ খ্রিঃ তারিখ  রাত অনুমান ০১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই জয়ন্ত দাস ও সঙ্গীয় ফোর্সসহ আজমিরীগঞ্জ থানাধীন ৪নং কাকাইলছেও ইউনিয়নের অন্তর্গত আনন্দপুর ও শরীফপুর ফুটবল খেলার মাঠে অভিযান পরিচালনা করে জুয়া খেলার আলামত সহ কাকাইলছেও ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত কনাই মিয়ার পুত্র রোকন মিয়া (৫৫)কে,একই গ্রামের  সিজিল মিয়ার পুত্র পারভেজ মিয়া (৩২)কে,ও একই গ্রামের রমাজান মিয়ার পুত্র মোস্তাফিজুর( ২৮)কে,  কাকাইলছেও আনন্দপুর গ্রামের মৃত মুছা মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৫) কে,  একই গ্রামের মন্নান বেপারির পুত্র কবির বেপারি (৩৫)  মোট ৫(পাঁচ)কে জন জুয়াড়ীকে আটক করা হয়।


ধৃত আসামীদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ বান্ডিল তাস, ত্রিপল, কম্বল এবং নগদ ১৮৮২০/-(আঠারো হাজার আটশত বিশ) টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


এছাড়াও পলাতক আসামীরা হলেন কাকাইলছেও ইউনিয়নের শরীফপুর গ্রামের তোফাজ্জল মিয়ার পুত্র মাসুম মিয়া (২৭), ইসকান্দর মিয়ার পুত্র নাঈম মিয়া (২৬),ইব্রাহিম মিয়ার পুত্র সাদ্দাম মিয়া (৩২)।


পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনার আলোকে থানা এলাকায় জুয়া ও মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা আছে,থাকবে যেখানে জুয়া খেলা হবে সেখানেই দ্রুত আইনীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে, উক্ত বিষয়ে তিনি বলেন আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ