শায়েস্তাাগঞ্জে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইকবাল
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শায়েস্তাাগঞ্জে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইকবাল

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ১০:০৪:২৫ পূর্বাহ্ন

শায়েস্তাাগঞ্জে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইকবাল

ছবি: নিজস্ব


দেশের ৪৯২তম উপজেলা শায়েস্তাগঞ্জে টানা দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটরসাইকেল প্রতীকের প্রতিনিধি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। ২০১৯ সালের নির্বাচনে তিনি প্রথমবার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বুধবার (২৯ মে) রাত ৯ টায় বেসরকারিভাবে ফল ঘোষণা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ওসমান গণি।

প্রকাশিত ফলাফল অনুযায়ী আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকে প্রতীক নিয়ে ১৫ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা আতাউর রহমান মাসুক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭৫৯ ভোট।  

মোঃ সুরুজ আলী আনারস প্রতীক পেয়েছেন- ৩১১ ভোট। রকিব আহমেদ দোয়াত-কলম প্রতীক পেয়েছেন- ২৬৭ ভোট। ৩ হাজার ৫৪১ টি ভোট বেশি পেয়ে আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকে প্রতীক নিয়ে বিজয়ী হন। 

ভাইস চেয়ারম্যান হিসেবে আ স ম আফজল আলী টিয়া পাখি প্রতীক পেয়েছেন- ১০৪৫১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী সফিক মিয়া খন্দকার সরদার চশমা প্রতীকে পেয়েছেন- ৬৫৮৮ ভোট। ৩ হাজার ৮৬৩টি ভোট বেশি পেয়ে আ স ম আফজল আলী টিয়া পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মোছাঃ মমতাজ বেগম ডলি প্রজাপতি প্রতীকে পেয়েছেন- ১৪ হাজার ১৯৪ ভোট।তার প্রতিদ্বন্দ্বী মিস রুবিনা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন- ১০ হাজার ২৪৮ ভোট। ৩ হাজার ৯৪৬ ভোট বেশি পেয়ে মোছাঃ মমতাজ বেগম ডলি প্রজাপতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ওসমান গনি বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ নভেম্বর শায়েস্তাগঞ্জকে ৪৯২তম উপজেলা হিসেবে অনুমোদন দেয়া হয়। তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শায়েস্তাাগঞ্জ উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৫৫ হাজার ৬৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৫৩২ জন এবং নারী ভোটার ২৮ হাজার ১৪৭ জন। শতকরা ৫১.৩৮%  ভোটার তাদের ভোট প্রদান করেছেন এ নির্বাচনে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ