বানিয়াচংয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বানিয়াচংয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ১১:০৪:০৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

প্রতীকী ছবি


হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাক- ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চার জন যাত্রী। বুধবার(৩ জুলাই)দুপুরে বানিয়াচং- হবিগঞ্জ সড়কের সুনারু নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত ইজিবাইক চালকের নাম মো:মিরজাহান (৩০)। সে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের আব্দুল বারী মিয়ার পুত্র।

বানিয়াচং থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা যায়,হবিগঞ্জ থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে বানিয়াচং আসার পথে বানিয়াচং- হবিগঞ্জ রোডের সুনারু নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক পিছন দিক থেকে ইজিবাইকটিতে ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে দেয়। এ সময় আশপাশের লোকজন  আহতদের কে  উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন।  ইজিবাইক  চালক মোঃ মিরজাহান মিয়া ঘটনাস্থলেই মারা যান।

বানিয়াচং থানা অফিসার ইনর্চাজ(ওসি) মোঃদিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইকটিকে ট্রাকের চালক ধাক্কা দিয়েই ট্রাক নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন