লাখাইয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তার বিদায় সংবর্ধনা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

লাখাইয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তার বিদায় সংবর্ধনা

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৪ ১০:৫২:৪৫ পূর্বাহ্ন

লাখাইয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের  কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাইয়ে বুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ ধীরেন্দ্র চন্দ্র গোপ ও ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বপন কুমার সরকার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই)  দুপুর বেলা উপজেলার বুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

বুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ও বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ এর সভাপতিত্বে ও  ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আজনু মিয়ার সন্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টানা তৃতীয় বারের মতো নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাইমুর রহমান ও মেডিকেল অফিসার( এমসিএইচ এফপি) ডা. সাব্বির আহমেদ। 

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন স্বাস্থ্য সহকারী জহির উদ্দিন ও  গীতাপাঠ করেন স্বপন কুমার সরকার। 

আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব, সংবর্ধিত ব্যক্তিত্ব ডা. ধীরেন্দ্র চন্দ্র গোপ এর পুত্র ডা. দীপক চন্দ্র গোপ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. ফরাস উদ্দিন, নজরুল ইসলাম মেম্বার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, আতিকুর রহমান তালুকদার, শুভ রায়,উম্মে হায়া প্রমূখ। 

সংবর্ধিত ব্যক্তিত্ব ডা. ধীরেন্দ্র চন্দ্র গোপ ও স্বপন কুমার সরকার এর হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন