হিটে প্রথম সিলেটের ইমরানুর রহমান
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২২ AM

হিটে প্রথম সিলেটের ইমরানুর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ০৮:৪৮:০৮ AM

হিটে প্রথম সিলেটের ইমরানুর রহমান

ছবি: সংগৃহীত


বিশ্ব অ্যাথলেটিক্সে দুর্দান্ত সূচনা করেছেন বাংলাদেশের দ্রুততম মানব সিলেটের ইমরানুর রহমান। তিনি আজ হাঙ্গেরীর বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক রাউন্ডের দৌড়ে প্রথম হন। এক্ষেত্রে তার সময় লেগেছে ১০.৫০ সেকেন্ড।

প্রাথমিক পর্বে নিজের হিটে প্রথম হওয়ায় রাউন্ড এক উত্তীর্ণ হয়েছেন  ইমরান । ১০০ মিটার স্প্রিন্টে হিটে তিন নম্বর লেনে দৌড়ান  ইমরানুর রহমান। তার সঙ্গে দৌড়ানো অন্য সাত প্রতিযোগি তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। ধারাভাষ্যকার তাকে বলেন, 'ক্লিয়ার কাট ফার্স্ট।’

হাঙ্গেরীর বুদাপেস্ট থেকে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানান, 'আমাদের ইমরান হিটে প্রথম হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্সে কোনো হিটে বাংলাদেশের ক্রীড়াবিদের এমন অর্জন নেই। এটা আমাদের জন্য এক ইতিহাস।’

প্রাথমিক পর্বটি মূলত বাছাই রাউন্ড। শীর্ষ অ্যাথলেটরা সরাসরি মূল পর্বে খেলেন। বাছাই রাউন্ডে কয়েকটি হিট হয়।সেই সকল হিটের শীর্ষস্থান অধিকারীররা মূল পর্বে জায়গা করে নেন।

এম সি