নবীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: চালকের মৃত্যু আহত ৪
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৭ AM

নবীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: চালকের মৃত্যু আহত ৪

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ০৩:০৫:০৫ AM

নবীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: চালকের মৃত্যু আহত ৪

নিজস্ব প্রতিনিধি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী এক বাস নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালক, ও সহযোগীসহ কয়েকজন আহত হন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে দৈনিক জৈন্তা বার্তা'কে বলেন, দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালক ও হেলপারসহ ৪/৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজন চালককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি রংপুরের বাসিন্দা বলে জানা গেছে।

অন্যান্য আহত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়ি চলে গেছেন।

এম.এইচ.এ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন