মৌলভীবাজারে আশা'র কার্যালয়ে ডা কাতি, পুলিশ বলছে চু রি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আশা'র কার্যালয়ে ডা কাতি, পুলিশ বলছে চু রি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১২:৫২:২৫ অপরাহ্ন

মৌলভীবাজারে আশা'র কার্যালয়ে ডা কাতি, পুলিশ বলছে চু রি

ছবি নিজস্ব


মৌলভীবাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশা'র সদর ব্রাঞ্চে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে কাজীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আশা মৌলভীবাজার ব্রাঞ্চ এর সিনিয়র ডিভিশনাল অফিসার আমিরুল ইসলাম জানান, ভোর রাত ৪টার দিকে ৪/৫ জন ডাকাত গ্রিল কেটে ঘরের দরজা ভেঙে কক্ষের ভেতর প্রবেশ করে সবার হাত-পা বেঁধে ফেলে। পরে কক্ষের ভেতরে থাকা আলমারি ভেঙে নগদ ৩৯ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি আরও কয়েকজন ডাকাত বাইরে ছিল। আমাদের অফিসের নিচতলায় ও দোতলায় আমাদের অনেক স্টাফ থাকেন। তাদের কক্ষের দরজা ভেঙে সবার হাত, পা ও মুখ বেঁধে ফেলে ডাকাতরা। এ সময় প্রতিটি কক্ষের আলমারি ভেঙে তছনছ করে তারা।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আমি খবরটা শুনেছি। তবে এটা ডাকাতি নয়। সেখানে চুরির ঘটনা ঘটেছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু