বিশ্বকাপের জন্য খসড়া সূচি আইসিসির কাছে পাঠিয়েছে বিসিসিআই
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ AM

বিশ্বকাপের জন্য খসড়া সূচি আইসিসির কাছে পাঠিয়েছে বিসিসিআই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ১০:১৬:০৬ AM

বিশ্বকাপের জন্য খসড়া সূচি আইসিসির কাছে পাঠিয়েছে বিসিসিআই

বাংলাদেশ ক্রিকেট দল


চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। হাতে বেশি সময় নেই। কিন্তু এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করেনি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

তবে জানা গেছে, বিশ্বকাপের জন্য একটি খসড়া সূচি তৈরি করে আইসিসির কাছে পাঠিয়েছে বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন (রোববার) সে সূচির কিছু অংশ ফাঁস করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিনইনফো'।

খসড়া সে সূচিতে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি রাখা হয়েছে ১৫ অক্টোবর। পাকিস্তানের আপত্তি সত্ত্বেও ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেই।

এদিকে গ্রুপপর্বে বাংলাদেশের বড় দুটি ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ জানা গেছে। খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে। পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচ ৩১ অক্টোবর।

এছাড়া সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। আর ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। যদিও সেমিফাইনালের ভেন্যু কোথায় হবে, তা এখনও জানা যায়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান