কোথাও কোনো খোঁজ নেই চিত্রনায়িকা পারভিন পপির!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৭ AM

কোথাও কোনো খোঁজ নেই চিত্রনায়িকা পারভিন পপির!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ০৯:৫৬:০৩ AM

কোথাও কোনো খোঁজ নেই চিত্রনায়িকা পারভিন পপির!

ফাইল


লম্বা সময় ধরে পর্দার আড়ালে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। দুই বছরেরও বেশি সময় ধরে লোক চক্ষুর আড়ালে তিনি। কোথাও কোনো খোঁজ নেই তার।

একসময় নিয়মিত এফডিসি কিংবা শোবিজ পাড়ায় দেখা মিললেও এখন পপির নাগাল পাচ্ছেন না তার ঘনিষ্ঠরাও। এমনকি পপির পরিবারের লোকেরাও জানেন না কোথায় আছেন তিনি। 

এই নায়িকার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বিয়ে করে সংসার নিয়েই ব্যস্ত আছেন পপি। পর্দার সামনেও আর আসতে চাইছেন না। স্বামীর ইচ্ছেতেই মিডিয়া জগত থেকে আড়াল করে রেখেছেন নিজেকে। 

এদিকে চিত্রনায়িকা মৌসুমীর ফুফাতো বোন পপি। সে হিসেবে চিত্রনায়ক ওমর সানীর শ্যালিকা তিনি। জানা যায়, মৌসুমী পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ নেই এই নায়িকার। তারাও জানেন না কোথায় আছেন পপি। 

তবে চলচ্চিত্র ভক্তরা এখনও খোঁজ পাওয়ার চেষ্টা করেন তাদের পছন্দের নায়িকার। তারা আশা করেন, পপি হয়তো শীঘ্রই ফের পর্দায় ফিরবেন। যদিও সেই সিদ্ধান্ত হয়তো এই তারকার একান্ত নিজের। সংসার সামলে নিজেকে আবারও পর্দায় মেলে ধরবেন কি না সেটাও এখন দেখার বিষয়। 

এদিকে, পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে