দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা থানার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা থানার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা থানার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা থানার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ূম।


মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) থানা হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ূম। তিনি বলেন, দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের আহবান জানান। 

সভায় বড়লেখা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, সহসাধারণ সম্পাদক গিতেশ রঞ্জন দাস বিষু, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নব গোপাল দাস, বড়লেখা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক ডা. মুক্তালাল বিশ্বাস, দাসের বাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপন চন্দ্র দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ প্রমুখ।

এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও দুর্গোৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু