হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৫ AM

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০৮:১২:৪০ AM

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ শহরে পুকুরের পানিতে ডুবে রিফাত আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরতলীর পইল গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু রিফাত শহরতলীর পইল (পশ্চিমপাড়া) গ্রামের মিনহাজ ওরফে মিজান মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে রিফাত বাড়ির পাশের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন