শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ ঘিরে রেখেছে পুলিশ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৭ AM

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ ঘিরে রেখেছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০৯:১১:৫৫ AM

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ ঘিরে রেখেছে পুলিশ

ফাইল


বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ ঘিরে রেখেছে মুম্বাই পুলিশ।  শনিবার (২৬ আগস্ট) থেকে শাহরুখের বাড়ি মান্নাতের বাইরে একদল তরুণ-তরুণীকে দেখা গেছে প্রতিবাদ করতে। কিন্তু কি কারণে প্রতিবাদ করছিলেন তারা, কেনই বা হঠাৎ শাহরুখের বাড়ির বাহিরে জোরদার হলো নিরাপত্তা? তা নিয়েই চলছে ভক্তদের মনে নানান প্রশ্ন!

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, শাহরুখ খানের বাংলো মান্নাতে সামনে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে একদল তরুণ-তরুণী বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলোতে কাজ করছেন, যা যুব সমাজকে বিপথগামী করছে, ভুল পথে চালিত করছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

মূলত সম্প্রতি সময়ে শাহরুখ খান ‘এ২৩’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপের মডেল হয়েছেন। বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গিয়েছে কিং খানকে। আর এ কারণে শাহরুখের ‘মান্নাত’র সামনে শনিবার থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন।

যদিও মুম্বাই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। তবে এ ঘটনায় প্রায় ৪-৫ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের সরানো হলেও আবারও সমস্যা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেকারণেই মান্নাতের বাইরে এখনও নিরাপত্তাকর্মীরা অবস্থান করে আছেন।

এ বিষয়ে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কৃষচন্দ্র আদল বলেন, “নতুন প্রজন্মের অনেকেই জঙ্গলি রামি নামে একটা গেম খেলে। কেউ যদি বাইরে জঙ্গলি রামি বা জুয়া খেলে, তবে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অথচ বলিউডের বড় বড় তারকারা অনলাইন গেমের প্রচার করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন। বলিউড তারকারাও জানেন এটা ঠিক নয়। কিন্তু তারা অর্থ পাচ্ছেন বলে প্রচার করছেন। তাই আমরা চাই, এই বিজ্ঞাপনগুলো বন্ধ করা হোক। এই অ্যাপগুলো অবৈধ।”  যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাহরুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে