জাতীয় ইমাম সমিতির মৌলভীবাজার শাখার অভিষেক সম্পন্ন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

জাতীয় ইমাম সমিতির মৌলভীবাজার শাখার অভিষেক সম্পন্ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ১১:৫৭:০১ পূর্বাহ্ন

জাতীয় ইমাম সমিতির মৌলভীবাজার শাখার অভিষেক সম্পন্ন

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির অভিষেক অনুষ্ঠান অদ্য ৫ অক্টোবর ২০২৪ শনিবার মৌলভীবাজার শহরের খানদানীতে সদর উপজেলা সভাপতি মাও. আমিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান হেলাল এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন সম্পাদক মাওলানা মুসলিম উদ্দিন হামদ / নাত পরিবেশন করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান খান নবীন।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয় ইমাম সমিতির যুগ্ম আহবায়ক মাওলানা মকবুল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয় ইমাম সমিতির সদস্য সচিব মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা বজলুর রশিদ চৌধুরী, সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির সহ সভাপতি হাফিজ আব্দুর রশিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় ইমাম সমিতির যুগ্ম আহবায়ক মাওলানা মুফতি বশির আহমদ, সৈয়দ শাহ মোস্তফা রহ. দরগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মির্জা শামীম আহমদ, সদর উপজেলা জাতীয় ইমাম সমিতির সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, অর্থ সম্পাদক মাওলানা আশরাফ ফরায়জী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শামীম আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু